কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

রামুতে লবণ বোঝাই ট্রাকে মিলল ৯০ কোটি টাকার আইস, আটক ২

কক্সবাজার রামু মরিচ্যা চেক পোস্টে লবণ বোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। জব্দ করা আইসের মূল্য আনুমানিক ৯০ কোটি ৭৩লক্ষ টাকা। এসময় চোরাচালানের হোতাসহ ১জনকে গ্রেফতার করে বিজিবি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে রামু মরিচ্যা চেক পোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আইসের মালিক হোসাইন আহমদ ও ট্রাকের হেলপার। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার ৩৪ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ থেকে ছেড়ে আসা লবণ বোঝাই ট্রাক করে একটি মাদকের চালান পাচার হচ্ছে। এমন খবরে বিজিবির আভিযানিক দল ট্রাক চালক ও হেলপার কে গ্রেফতার করা হয়। পরে বিশেষ কায়দায় লুকায়িত বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। যার পরিমাপ ১৮ কেজি ২০০ গ্রাম। জব্দ করা আইসের মূল্য আনুমানিক ১২০ কোটি টাকা বলে উল্লেখ করেন এই বিজিবি কর্মকর্তা। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছেন যে, আইসের এটি সর্বোচ্চ চালান ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

Tag