ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনে সাথে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের মাননীয় মেয়রের দপ্তর কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল হক।


সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যলোচনা, আরডিএ কর্তৃক গৃহিত প্রস্তাবিত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যলোচনা, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সমাধি সৌধ নির্মাণ প্রকল্পে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ সংক্রান্ত, মহানগরীর ৩০নং ওয়ার্ড বুধপাড়া এলাকায় খেলার মাঠ নির্মাণে প্রস্তাবিত ভূমি ব্যবহারে অনাপত্তি প্রদান, রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্প সমূহের অধিন অধিগ্রহণতব্য ভূমিতে কাঠামো নির্মাণ সংক্রান্ত বিষয়ে, আরডিএ এর নওদাপাড়া ও সিরইল বাস টার্মিনাল, আরডিএ মাকের্ট ও বিবিধ প্রসঙ্গে আলোচনা করা হয়।


সভায় প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, আরডিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ আল তারিক, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাসিকের প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার (প্রকল্প) মোঃ আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (প্রকল্প) মোঃ গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর