গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিক ও জন প্রতিনিধিদের মতবিনিময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সঙ্গে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, আলেম, পূজা উদযাপন কমিটি, সুশীল সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার  বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান হয়। আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার,  নবযোগদানকারী রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ  মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমান, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপগঞ্জ উপজেলার সভাপতি গনেশ চন্দ্রপাল, রূপগঞ্জ উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনসহ উপজেলার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। 

মতবিনিময় সভায় বক্তারা উপজেলার সার্বিক বিষয় ও আইনশৃঙ্খলা  নিয়ে বিশেষ আলোচনা করে। 

Tag
আরও খবর