কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

নিউ ইয়র্কে ‘ঘুংঘুর সম্মাননা’ পেলেন মুক্তিযোদ্ধা নূরুন্নবী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 02:37:01 am

সংগৃহীত ছবি



নিউজ ডেস্ক: 


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত লিটলম্যাগ ‘ঘুংঘুর’ থেকে সম্মাননা পেলেন প্রবাসী মুক্তিযোদ্ধা নূরুন্নবী।


স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ‘ঘুংঘুর’ এর বইমেলা সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।


নিউ জার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলর নির্বাচিত হয়ে পঞ্চম মেয়াদে দায়িত্বে থাকা নূরুন্নবীর হাতে ফুলের তোড়া তুলে দেন ইশতিয়াক রুপু। তারপর বেলাল বেগ, তাজুল ইমাম, লুৎফর রহমান রিটনসহ অন্য অতিথিরা সম্মাননা পদক তুলে দেন।


একুশে পদকপ্রাপ্ত নূরুন্নবী নিজের অনুভূতি জানাতে গিয়ে তার স্ত্রী জিনাত নবীর সহযোগিতার কথা জানান ও বাবাকে স্মরণ করেন।


তিনি বলেন, “আমার পিতা আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। ন্যায়ের পক্ষে কথা বলার সাহস দিয়েছিলেন। আমি সেই আলোকেই জীবন পরিচালিত করেছি।”


এর আগে ‘ঘুংঘুর’ থেকে সম্মাননা পেয়েছিলেন বেলাল বেগ, হাসান ফেরদৌস ও তাজুল ইমাম।


শিরিন বকুলের উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিল ‘ঘুংঘুর’ এর মোড়ক উন্মোচন ও তা নিয়ে কথা। আর দ্বিতীয় পর্বে ছিল সম্মাননা অনুষ্ঠান।


স্বাগত বক্তব্য দেন ‘ঘুংঘুর’ সম্পাদক হুমায়ূন কবির। আরও বক্তব্য দেন আহমাদ মাযহার, আবেদীন কাদের, বিপাশা হায়াত, বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মিশুক সেলিম, ‘সাহিত্য একাডেমি’ পরিচালক মোশাররফ হোসেন, ৩১তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভূঁইয়া, ফকির ইলিয়াস ও কৌশিক আহমেদ।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২০৬ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২২১ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে