গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় রাজিব বিশ্বাস( ৩২) নামে  এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোসলেউদ্দিন নামের মোটরসাইকেল আরেক আরোহী। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব বিশ্বাস উপজেলার দেবই নওগাঁ গ্রামের  রামকুমার বিশ্বাস এর ছেলে। 

এ বিষয়টি নিশ্চিত করেন ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান, ভুলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হোন মোটরসাইকেলে থাকা মোসলেউদ্দিন নামের আরেক আরোহী। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Tag
আরও খবর