চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

ডোমারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নীলফামারীর ডোমারে প্রায় ৪৭ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি স্থায়ী ও ২৪০টি সাব-ব্লকে ৪৮২ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী আজকের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করছেন।

এবারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ৬-১১ মাস বয়সী মোট ৫,২০৪ জন শিশুকে ভিটামিন-এ নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী মোট ৪০,৮০৭ জন শিশুকে ভিটামিন-এ লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আরও খবর