তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ময়লার স্তুপে ফুলের বাগান করলো বিডি ক্লিন




'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে' এ প্রতিপাদ্যকে লালন করে ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে একটি ময়লার স্তুপ পরিষ্কার করে ফুলের বাগানে পরিনত করেছে লক্ষ্মীপুর জেলার বিডি ক্লিনের কর্মীরা। 



শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টা হতে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত বিডি ক্লিন এর লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক মাহমুদুল নবী রাসেলের নেতৃত্ব কয়েকজন তরুন কর্মী লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে থাকা একটি ময়লার স্তুপ পরিষ্কার করে এতে ফুলের বাগান করে। এতে সাধুবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের সচেতন নাগরিকরা।


জেলা সমন্বয়ক বলেন, একটি ময়লার স্তুপকে পরিষ্কার করে আমরা একটি বার্তা দিবো যেনো একটি পরিচ্ছন্ন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতে পারি।


তারা আরো জানান,বিডি ক্লিন সংগঠনের মাধ্যমে প্রেরণা এবং বার্তা হিসেবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকি। এর মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে চাই, সবাই সচেতন হলে পরিষ্কার হবে আমরা জেলা, আমরা দেশ।


ইতিমধ্যে এই সামাজিক সংগঠন বিডি ক্লিন লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন জায়গায় তাদের পরিচ্ছন্ন কর্মসূচি করে আসছেন এবং নজর কেড়েছে সচেতন নাগরিকের। এতে তাদের উৎসাহ দিচ্ছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন। 


এতে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা সমন্বয়ক কাজী রাহাত এবং  জেলা আইটি মিডিয়া সমন্বয়ক বায়েজিদ হোসাইন সহ আরো অনেকে।

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২২২ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে