নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,পাবনা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ সমন্বিত ভাবে এই দিবস পালন করে।  

এই দিবস পালন উপলক্ষে শহর জুড়ে পোস্টার লাগানো হয়। এছাড়া মানববন্ধন ও আলোচনা সভা কুইজ প্রতিযোগিতায় ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গাজী ফজলুল মতিন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবর রহমান ।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,পাবনার সহকারী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আ ফ ম ওবায়দুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর মোঃ মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,এনডিপি’র পরিচালক মোঃ মসলেম উদ্দিন। অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, বি এল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, হৈমবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কাফি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সরকার ছানোয়ার হোসেন,সদস্য মো. হোসেন আলী ( ছোট্ট), কাজি সোহেল রানা, মোছাঃ  মাকসুদা খাতুন, মোছাঃ আন্জুয়ারা খাতুন, মওলানা শহিদুল ইসলাম ও গৌতম সাহা। প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপারিত করতে সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুদ্ধাচার চর্চা করতে হবে। তিনি বলেন দুর্নীতি হচ্ছে  নৈতিক বা আদর্শের বিচ্যুতি। বড় আকারে বললে বলা যায় দুর্নীতি হচ্ছে ঘুস খাওয়া, অপরের সম্পদ ঘ্রাস করা, ক্ষমতার অপব্যহার। সর্বপরী  মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি। তাই যার যার অবস্থান থেকে মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তবেই একদিন এই দিবস পালন সার্থক হবে।    

শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা, দুদক পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। আলোচনার মাঝে  মাঝে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী জোবায়ের জিকো ও শ্রীপর্না সাহা। শেষে মুজিব সড়কে মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। অতিথিবৃন্দের সাথে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,বিএনসিসি দল , স্কাউট দল ও ছাত্র-ছাত্রীরা এসব কর্মূচীতে অংশ গ্রহন করেন।

উলে­খ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে বাংলাদেশে সরকারী ভাবে এই দিবসটি পালন করা হয়।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে