জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে অবৈধভাবে নদীর বালু উত্তোলন, এস্কেভেটর- ট্রাক জব্দ

বগুড়ার আদমদীঘি উপজেলার নাগর নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির জন্য বহনকালে দুইটি ড্রাম ট্রাক এবং একটি এস্কেভেটর মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রোববার (৩নভেম্বর) দুপুরে আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের নাগর নদীর পাড় থেকে এগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আদমদীঘির উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।

জানা যায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়ন এলাকার নাগর নদীর বিভিন্ন পয়েন্টে কয়েকজন ব্যক্তি বেশ কিছুদিন ধরে নাগর নদীর অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে আসছিলেন। এতে নদীর বাঁধ, আবাদি জমিসহ আশেপাশের এলাকা ক্ষতি হচ্ছে। বিষয়টি জানার পর রোববার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে একটি এস্কেভেটর মেশিন ও বালু ভর্তি দুইটি ড্রাম ট্রাক জব্দ করেন।

লভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর