জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় মামলা

বগুড়ার আদমদীঘিতে হিলমেট ও মাস্ক বাহিনীর হামলায় আব্দুর রশিদ (৬০) নামের এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় মামলা হয়েছে। আজ রবিবার (৩ ডিসেস্বর) আহত আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করে।  

মামলার আসামিরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার গুড়নাই গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে হাফিজ মন্ডল (৪৫) ও পারনওগাঁর ফারুক হোসেনের ছেলে শাহানুর হোসেন (২১)। এ ছাড়া অজ্ঞাত করা হয়েছে আরো কয়েকজনকে। 

প্রকাশ, আদমদীঘির বাহাদুরপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ প্রতিদিনের মতো বাহাদুরপুর গ্রামের পাশে তার মাছচাষ পুকুর দেখভাল করছিল। গত শনিবার বিকেল ৫টার দিকে ৬ থেকে ৭ জনের একদল হিলমেট ও মাক্স পড়া দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে বাহাদুরপুর গ্রামে আব্দুর রশিদের বাড়ির পাশে গিয়ে আব্দুর রশিদকে ধালালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে হত্যার চেষ্টা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।  এরপর হামলাকারিরা বিহিগ্রাম বাজার হয়ে পালানোর সময় স্থানীয় জনতা একটি পালসার মোটরসাইকেলসহ দুই হামলাকারিকে আটক করেন এবং অপর একটি পালসার মোটরসাইকেল ফেলে রেখে কয়েক জন হামলাকারিরা পালিয়ে যায়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় গ্রেফতার দুইজনকে আজ রোববার। আদালতে প্রেরণ করা হয়েছ। 

আরও খবর