জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন ড. জান্নাত আরা হেনরী

সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ওই মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র জমা দিয়ে নৌকার মনোনীত আওয়ামী লীগের এ নেত্রী ড. জান্নাত আরা হেনরী দেশবাসী ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রতিকূল অবস্থার মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমারা চাই জনগণ স্বতঃস্ফূর্ততার সঙ্গে যাকে খুশি তাকে ভোট দিক। মনোনয়নপত্র জমা দেয়ার সময় সঙ্গে আসা হাজারো নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান। ড. জান্নাত আরা হেনরী 

এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপ-সচিব  রায়হান কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া, গাজী ইসহাক আলী, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, প্রমূখ, এসময়ে জেলা আওয়ামীলীগের সকল নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর