জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

‘আমরা আর একসাথে নাই’ - মাহিয়া মাহি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-10-2022 04:11:47 am

◾ বিনোদন ডেস্ক 


রহস্য ছড়িয়ে দিলেন নায়িকা মাহিয়া মাহি। গতকাল রবিবার (৯ অক্টোবর) রাত ৯টায় ফেসবুকে তিনি লিখলেন, ‘আমরা আর একসাথে নাই’!


কেন নাই, কার সঙ্গে নাই এ বিষয়ে কিছুই বলেননি নায়িকা। মাত্র ১৫ মিনিটেই তার স্ট্যাটাসে দেড় হাজার রিয়েক্ট ছাড়িয়েছে৷ মন্তব্য করতে এসে অনেকে জানতে চাইছেন, মাহির আইডি হ্যাক হয়েছে কি না। কেন এ ধরনের স্ট্যাটাস দিলেন মাহি? এটা কি সংসার ভাঙার ইঙ্গিত নাকি কোনো সিনেমার সংলাপ? 


খোঁজ নিয়ে জানা গেল, স্বামী রাকিব সরকারের সংসারে ভালো আছেন মাহি। সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি তার ‘যাও পাখি বলো তারে’ ছবির প্রচারে হাজির হয়েছেন৷ ব্যক্তি জীবনে তারা সন্তানের অপেক্ষা করছেন৷ এমন অবস্থায় মাহির এই স্ট্যাটাস বেশ রহস্যের জন্ম দিয়েছে।


আধা ঘণ্টা পর সেই স্ট্যাটাস সরিয়ে নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিলেন নায়িকা। 


স্ট্যাটাস প্রসঙ্গে জানতে মাহি ও তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই সাড়া দেননি। 


ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। গেল বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন। 


এরপর গেল বছরের সেপ্টেম্বরে জানা যায় দ্বিতীয় বিয়ে করেছেন তিনি৷ গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন।