বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সান্তাহার স্টেশনে চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

বগুড়া, আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়  তাদের নিকট থেকে চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের ৫নম্বর প্লাটফরমের দক্ষিন পাশ থেকে তাদের গ্রেফতার করেন কর্তব্যরত পুলিশ নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁর সেকেন্দার আলীর ছেলে তারিকুল ইসলাম (২৪), একই এলাকার খোকা মিয়ার ছেলে শামিম হোেসন (২৩) ও আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের বুট্টু মিয়ার ছেলে নিরম ওরফে রনজু (২৩)।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে স্টেশনের প্লাটফরমে কর্তব্যরত পুলিশ, নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা ৫নম্বর  প্লাটফরমে থাকা উক্ত তিনজনের আচরণ ও সন্দেহজনক ঘোরাফেরা করায় তাদের আটক করেন।এরপর জিজ্ঞাসাবাদ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি কাটার মেশিন, একটি বার্মিজ চাকু, একটি লোহার রড তিনটি বিভিন্ন ব্যান্ডের বাটম মোবাইল ফোনসেট জব্দসহ তাদের রেলওয়ে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে সান্তাহর রেলওয়ে থানায় একটি চুরি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।


Tag
আরও খবর