দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

এইচএসসিতে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শতভাগ পাসের সাফল্য অর্জন

২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে৷ 

রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

জানা গেছে, রাজশাহী বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখল করে থাকে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। ২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৩টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। পূর্বের ১২টি ব্যাচের মতো ১৩তম ব্যাচও আশানুরূপ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রয়েছে। শতভাগ পাস নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে । 

এ ছাড়াও জেলার অপর শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জয়পুরহাট সরকারি কলেজে পাসের হার ৯২ দশমিক শতাংশ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজে পাসের হার ৯৩ দশমিক ৯১ শতাংশ। মধ্যে  ৪১জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং  এইচএসসি (আলিম) জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় পাসের হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে ১১জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসায় ৯৭ দশমিক ৪৪ শতাংশ। মধ্যে ৩জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং হানাইল নো'মানিয়া কামিল মাদ্রাসায় ৯০.৯১ শতাংশ। মধ্যে ৬জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 
আরও খবর