যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ইবিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে অন্তত চার দফায় মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত ১২ জন শিক্ষার্থী। বিষয়টির সুষ্ঠু কারণ খতিয়ে দেখতে ও দোষীদের শাস্তির আওতায় আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান। 


ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর আল ফিকাহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সদস্য সচিব করা হয়েছে। 


কমিটিতে সদস্য হিসেবে আছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান বলেন, 'আমি বিষয়টি একদম অফিসের লিভিং টাইমে পেয়েছি। পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একটি চিঠি করেছি। কিন্তু বিভিন্ন কারণে এখনো কমিটির মেম্বারদের কাছে চিঠি পাঠাতে পারিনি। চিঠিতে খুব দ্রুত সময়ের মধ্যে অনুসন্ধানপূর্বক ভবিষ্যত করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে'

আরও খবর