পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

কচুয়ার খিলা সপ্রাবি'তে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান

চাঁদপুরের কচুয়া উপজেলার ১৫২নং খিলা মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে বড় আকৃতির ফাটল দেখা দেয়। শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন সময়ে ছাদের আস্তর খসে নিচে পড়ছে। বিভিন্ন সময় আস্তরের অংশ ফেটে শিক্ষার্থীদের গায়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে নানান সমস্যায় জর্জরিত। বিশেষ করে নতুন ভবন নেই, নেই কোনো আধুনিক শৌচাগার ও ওয়াশ-ব্লক না থাকায় চরম দুর্ভোগের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছি। কিছুদিন পূর্বে ক্লাসে পাঠদানের সময়ে ছাদ থেকে আস্তর খসে পড়ে। এতে শিক্ষার্থীরা ভয়ে থাকে সবসময়। দ্রুত ওই বিদ্যালয়ে নতুন ভবনের দাবি জানান তারা।

শিক্ষার্থী অভিভাবকরা জানান, প্রতিদিন আমরা আমাদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে ভয়ে থাকি। কখন জানি আস্তর ভেঙ্গে পড়ে তাদের জীবননাশ ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয়ে একটি ভবনে ৩টি কক্ষ রয়েছে। আমাদের মোট প্রাক-প্রাথমিকসহ ৬টি কক্ষ প্রয়োজন। কিন্তু বিদ্যালয়টি উপজেলা শিক্ষা অফিস পরিত্যক্ত ভবন ঘোষণা দিলেও এখনো নতুন করে ভবন নির্মাণ করা হয়নি। ফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট, নেই আর্সেনিকমুক্ত টিউবওয়েল, শৌচাগার। এতে করে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় পতিত হচ্ছে এবং ভয়ে ক্লাস করে। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি দিদারুল ইসলাম বলেন, দেশে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ হওয়া সত্ত্বেও কেন নতুন ভবন করা হচ্ছে না সেটা আমার জানা নেই। বিদ্যালয়ে একটি নতুন ভবন করার জোর দাবি জানাচ্ছি।

উপজেলা সহাকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র বলেন, ইতিমধ্যে কচুয়া উপজেলায় কয়েকটি বিদ্যালয় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

Tag
আরও খবর



6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১০ ঘন্টা ২৭ মিনিট আগে