শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

রাজশাহী মহানগরীতে একটি নির্দিষ্ট স্হানে স্হায়ী ফল মার্কেটের দাবি জানিয়েছেন রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থা। 


শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১০টায় নগীর শিরোইল দোশড় মন্ডল মোড়ে অবস্থিত অনুরাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত বাৎসরিক সভায় এমন দাবির উত্থাপন করে সংস্থাটির সদস্যরা।


সভায় রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থানের সভাপতি ইলিয়াছ ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন হোসেন কালু। 


এ সময় সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা মো. গোলাম কিবরিয়া নান্নু, উপদেষ্টা মো. মাসুদ রানা ও উপদেষ্টা আজিবর রহমান। সভায় উপস্থিত ছিলেন- সংগঠনটির কোষাধ্যক্ষ মো. সুমন, মো. আলী আকবর সহ প্রমুখ। 


সভায় বক্তারা জানান, রাজশাহী হচ্ছে সবুজ, সুন্দর ও সাজানো গোছানো পরিষ্কার নগরী। এই নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। আর তাই, আমাদের ফল ব্যবসার কারণে এই নগীরর পরিবেশের যেনো কোনো ক্ষতি না হয় সেদিক দিয়ে আমরা সজাগ। তবে আফসোস এই যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ অন্যান্য বিভাগীয় শহরে একটি নির্দিষ্ট স্থানে ফল ব্যবসায়ীদের নিজস্ব মার্কেট আছে। নেই শুধু রাজশাহীতেই । 


বক্তারা আর জানান, ২০২০ সালের নভেম্বরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আমাদের জন্য স্হায়ী একটি মার্কেট করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোনো কারণে তা আজও বাস্তবায়িত হয়নি। আমাদের প্রাণের দাবি- অতিসত্বে রাজশাহীতে ফল ব্যবসায়ীদের জন্য একটি স্হান নির্ধারণ করে ফল মার্কেট স্হাপন করার, যাতে আমরা ব্যবসা-বাণিজ্য করে ডালভাত খেয়ে পরিবার নিয়ে বাঁচতে পারি। 


সংগঠনটির সাধারণ সম্পাদক ইলিয়াছ ব্যাপারী বলেন, ২০২০ সালে মাত্র ৩০ জন পাইকারি আড়তদারদের নিয়ে আমরা সংগঠনটি চালু করি। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা মোট ৫১ জন। আমাদের কাছে থেকে ফল সংগ্রহ করে পুরো রাজশাহী শহরের ব্যবসা করেন প্রায় হাজার খানেক খুচরা ও পাইকারি ব্যবসায়ী। কিন্তু দিন দিন নগরীর রাস্তাঘাটের উন্নয়ন ও সম্প্রসারণের কারণে আমাদের বসার জায়গা; এমনকি মালামাল লোড-আনলোডের জায়গা নিয়েও সমস্যায় পড়েছি। বর্তমানে ব্যবসা নিয়ে আমরা বেশ সমস্যায় আছি। এমতাবস্থায় আমরা রাসিক মেয়র ও রাজশাহী জেলা প্রশাসকের কাছে একটি ফল মার্কেট করে দেবার অনুরোধ জানাবো। সম্প্রতি রাসিকে দেড় হাজার কোটি টাকার একটি উন্নয়ন বাজেট ঘোষণা হয়েছে। এই বাজেটে যেনো আমাদের প্রাণের দাবিটিরও দ্রুত বাস্তবায়ন হয় সেই দিকেও যৌথভাবে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের নগরপিতা ও জেলার অভিভাবক জেলা প্রশাসক মহোদয়ের নিকট।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে