জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

জামায়াত-বিএনপি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে--পরিকল্পনা-মন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন ২০০৯ সালে নৌকা প্রতিক নিয়ে আসার পর জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ বিশ্বাস করে আমাকে নির্বাচিত করেছেন এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি সকল লোভ লালসার উর্দ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করে গিয়েছি।  তিনি বলেন আমি কাজে কোন কার্পন্য করিনি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় সমানভাবে কাজ করেছি।  জামায়াত-বিএনপি দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। হরতাল অবরোধ দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। 


বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর শহরের ছিক্কা এলাকার কৃতি সন্তান সুনামগন্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মাহতাব উল হাসান সমুজের উদ্যোগে আয়োজিত তফসীল ঘোষনার পর প্রথম শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। 


জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি সাবেক ইউপি সদস্য হাজি আনহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আব্দুল করিম। 


জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সুনামগন্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মাহতাব উল হাসান সমুজ, শান্তিগন্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সদস্য আকমল খান,


চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক শফিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েখ আহমদ, শিক্ষিকা ফাহিমা বেগম। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল হোসাইন, গীতা পাঠ করেন সকাল রায় গল্প।


এসময় ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমরান আলী, সহ- সভাপতি আব্দুল খালিক, সদস্য মো: নেছাওর মিয়া, মো: জালাল মিয়া, আবুল কালাম আখন, মোছা: মাহমুদা বেগম, মোছাঃ সুমী বেগম, সদস্য সচিব প্রধান শিক্ষক রূপক কান্তি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর