জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ভোলা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-11-2023 01:45:27 am

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ০৯ ঘটিকায় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আরিফুজ্জামান। 

জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান বলেন, আজ মধ্যরাত নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাই, ঘূর্ণিঝড়ের ফলে জান-মালের ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে সকাল পর্যন্ত অপেক্ষা না করে রাতের বেলায় সভাটি আয়োজন করা হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রিপন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার (সদর) জনাব মোঃ তৌহিদুল ইসলাম, কোস্ট গার্ডের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সিপিপি সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ স্বেচ্ছাসেবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর