গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় হাছিনা গাজী পৌর অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৪ নভেম্বর  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ অডিটোরিয়ামের নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করেন মন্ত্রী । একই দিনে তারাবো পৌরসভায়  হাছিনা গাজী পৌর শিশু পার্কও উদ্বোধন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, তারাবো  পৌরসভার মেয়র হাছিনা গাজী, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারা‌বো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলা‌ম, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফিরোজ ভুইয়া, হাবিবুর রহমান, তারা‌বো পৌরসভার কাউ‌ন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, আনোয়ার হোসেন, বিএম আতিকুর রহমান , জাকারিয়া মোল্লাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন,  আমি রাজনীতি করি রূপগঞ্জের জনগণের জন্য। আমাদের উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে। আগামী নির্বাচনে সবাই উন্নয়ন দেখে নৌকায় ভোট দেবেন। জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারলে রূপগঞ্জে আরও বেশি উন্নয়ন হবে। 

Tag
আরও খবর