জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় দেড়শতাধিক গাড়িবহরে ৬ হাজার নেতাকর্মী নিয়ে দুলাল বিশ্বাস


আজ সোমবার (১৩ নভেম্বর) খুলনার সার্কিট হাউজ ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে দেড়শতাধিক গাড়িবহরে ছয় সহস্রাধিক নেতাকর্মীর বিশাল বহর নিয়ে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল।

প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য রবিবার দিনগত রাত থেকেই শৈলকুপা উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌর এলাকার নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। রাত ৩ টায় দেড়শতাধিক বিশাল গাড়ি বহর নেতাকর্মীরা ব্যনার, ফেস্টুন, দুলাল বিশ্বাসের নাম সম্বলিত গেঞ্জি পরিধান করে শৈলকুপার কবিরপুর থেকে খুলনার উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করেন। জনসভায় যোগদানকৃত সকল নেতা কর্মীদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবারের ব্যবস্থা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল।


এবিষয়ে নজরুল ইসলাম দুলাল বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা সরাসরি শুনতে আমার এলাকার জনগণ উদগ্রীব হয়ে আছে। বঙ্গবন্ধুর আদর্শের সকল সৈনিকের মনের ইচ্ছা পুরুণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তার ধারাবাহিকতা ধরে রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনার অসমাপ্ত স্বপ্ন পূরণে ভূমিকার রাখবেন।

 তিনি আরও বলেন, শৈলকুপা থেকে ছয় সহস্রাধিক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান করেছেন।

Tag
আরও খবর