‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক

বড়লেখায় নানা আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 গৌরব ও ঐতিহ্যের আহ্বানের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার বড়লেখায় আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রাতে বড়লেখা উপজেলা যুবলীগের আয়োজনে স্হানীয় নূরজাহান শপিং সিটির সামনে উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিটের  হাজার হাজার নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা সহকারে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেন। নেতাকর্মীরদের শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান স্থল। 

উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মো শাহাব উদ্দিন এম পি।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

এসময় মন্ত্রী  বলেন, যেকোনো প্রয়োজনে যুবলীগ শক্তিশালী। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র চালাচ্ছে তা এই যুবলীগের কর্মীরা প্রতিহত করবে। ২৮ তারিখে বিএনপির মহাসমাবেশ থেকে মহা পতন হয়েছে। মহা সমাবেশ নামে বিএনপি দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রধান বিচারপতির বাসায় হামলা, হাসপাতালে পেট্রোল, পুলিশকে পিটিয়েছে। সারা বাংলাদেশে বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা আমরা ভুলে যাইনি৷ লক্ষ লক্ষ নেতাকর্মীদের অমানবিক পাষণ্ড নির্যাতন চালিয়েছে। তারা এদেশকে পাকিস্তান বানাতে চায়। তাদের উদ্দেশ্য কখনো সফল হতে দেওয়া যাবে না। ১০ম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা দেশে নির্যাতনে নীলায় মেতে উঠেছে। তারা নির্বাচন আসলেই সাধারণ মানুষের জানমাল আত্মসাৎ করে পুড়িয়ে দেয়। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেব আহমদ, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশা,রেহান পারভেজ রিপন,ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি শাহজাহান আহমদ প্রমূখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ,আওয়ামী যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগ এবং  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও খবর