যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ইবিতে বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. রেবা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।


হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন, উপ-হিসাব পরিচালক এস এম সামাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্যা।এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আজমেদ জয় এ সংগঠনটির সাধারণ সম্পাদক রনি সাহাসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, বৃহত্তর ফরিদপুর মানেই বাংলাদেশ। যেখানে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। ফরিদপুরের ইতিহাস রাজনৈতিকভাবে সমৃদ্ধ। তোমরাও এরকম ইতিবাচক কাজের মাধ্যমে সমাজে ভূমিকা রাখবে এবং যুক্তি, বুদ্ধি ও জ্ঞানের আলোকে সমাজকে এগিয়ে নিয়ে যাবে।

Tag
আরও খবর