গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জের রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার  রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান ফটক,সীমানা প্রাচীর ও ৪র্থ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২ ,৩ তলা উদ্বোধন করা হয়েছে। গতকাল ৯ নভেম্বর বৃহস্পতিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব উদ্বোধন করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মুন্না খাঁন। 

সভায় বক্তব্য রাখেন, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ খান মুন্না, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া হাসু। 

এসময় আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন পান্নু, রূপসী বাগবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক শামীম মাহবুবু, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম পনির খাঁন, সুপার শহীদুল হক,সহ-সুপার মুফতি ওবায়দুল হক, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, শহীদ বকুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ভুঁইয়া, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান বাবেল উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, সবাই উন্নয়ন দেখে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন। রূপসী দাখিল মাদ্রাসা এগিয়ে যাচ্ছে। এই মাদ্রাসায় আমার সব ধরণের সহযোগিতা অব্যাহত আছে। মুন্না খাঁন সভাপতি হওয়ার পরে রূপসী দাখিল মাদ্রাসার নতুন ভবন দিয়েছি। প্রধান ফটক নির্মাণ করে দিয়েছি। সীমানা প্রাচীর নির্মাণ হয়েছে। 

Tag
আরও খবর