কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নালিতাবাড়ীতে এক গাভীর তিন বাচ্চা প্রসব

মেহেদী হাসান সাকিব ( Contributor )

প্রকাশের সময়: 07-10-2022 01:25:51 pm

মেহেদী হাসান সাকিব ( শেরপুর থেকে) 


শেরপুরের নালিতাবাড়ীতে  ফ্রিজিয়ান জাতের একটি গাভী একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করেছে। কয়েক গ্রাম থেকে উৎসুক জনতা একনজর দেখার জন্য গাভীটির মালিকের বাড়িতে ভিড় করছে।

শুক্রবার (৭ অক্টোবর) সরেজমিনে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা গ্রামে খামারি লোকমান হোসেনের বাড়িতে ঘুরে দেখা গেছে, ফ্রিজিয়ান জাতের গাভী আর নবজাতক বাচ্চা তিনটি সুস্থ আছে।

খামারি লোকমান হোসেন জানান,  তার খামারে পাঁচটা গরু আছে ৷ তার মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের গাভী সোমবার সন্ধ্যায় একসঙ্গে তিনটি বকনা বাছুর প্রসব করে বর্তমানে বাচ্চা তিনটি ও গাভী সুস্থ আছে। প্রায় ২ বছর আগে গাভীটি কিনে আনা হয়। 

স্থানীয় এলাকাবাসী জানান, উপস্থিত বয়বৃদ্ধসহ এলাকার লোকজন এটি আজব ঘটনা বলে আখ্যায়িত করছেন।

তাদের মতে, একটি গাভী একটি বাচ্ছা জন্ম দিতে শুনেছেন। এক সঙ্গে এভাবে তিনটি বাচ্ছা জন্ম দেয়া এটি প্রথম তাদের চোখের সামনে দৃশ্যমান হলো। নিশ্চিত এটি আজব ঘটনা।

কলসপাড় ইউনিয়নের দায়িত্বে থাকা এল. এস. পি  সাইদুল ইসলাম বাবু বলেন, খামারি লোকমান হোসেন এলডিডিপি প্রকল্পের প্রডিউসার গ্রুপের একজন সদস্য৷ তার একটি গাভীর তিনটি বাচ্চা হয়েছে এমন খবর শুনে তাৎক্ষণিক আমি ওই খামারির বাড়ীতে যাই৷ এবং গাভী ও বাচ্চা তিনটির পরিচর্যার ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে৷ এবং বিষয়টি প্রাণিসম্পদ অফিসকে অভিহিত করি৷

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রহমান জানান, লোকমান হোসেনের গাভীটির  তিনটি ডিম্বাণু হওয়ায় তিনটি বাছুর প্রসব করেছে। সচরাচর এমনটি ঘটে না। গাভী এবং বাচ্চারা এখন সুস্থ আছে। আপাতত কোনো সমস্যা পাওয়া যায়নি। বাছুর ৩টি ও গাভীর সব প্রকার চিকিৎসা এবং ওষুধ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে বিনামূল্যে দেওয়া হবে।
আরও খবর



deshchitro-6a9507cd76b20-310826104917.webp
হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই

১ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে