গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বিএনপির অবরোধের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল।

বিএনপি-জামায়াতের দ্বিতীয়বারে মতো ডাকা ৪৮ ঘন্টা অবরোধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল ৫ নভেম্বর রবিবার  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়ায় ২ শতাধিক  মোটরসাইকেল যোগে বিক্ষোভ মিছিল করেছে রুপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী যুবলীগনেতা এইচ এম ইমরান হোসেন। এসময় ভূলতা ইউনিয়ন যুবলীগ নেতা রাজীব, ভুলতা ইউনিয়ন যুবলীগ নেতা হিমেল, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগনেতা বিল্লাল, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগ নেতা সোহান ভূঁইয়া রাফি, সুমন, শরৎ, রোবেল, ইমন সহ রুপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে তার  নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে। 

পরে মিছিল শেষে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী এইচ এম ইমরান হোসেন বলেন, আমার রাজনীতির অভিভাবক, রূপগঞ্জের মা ও মাটি, গরিব দুঃখী মানুষের মেহনতি নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী রুপগঞ্জ উপজেলা ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহাদয়ের নির্দেশক্রমে  বিএনপি-জামায়াতের দ্বিতীয়বারে মতো ডাকা ৪৮ ঘন্টার অবৈধ অবরোধ, সন্ত্রাস নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা রূপগঞ্জ উপজেলার যুবলীগ নেতাকর্মীরা সোচ্চার আছি।

এদিকে বিএনপি জামাতের নাশকতা এড়াতে রুপগঞ্জ উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

ভূলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এই রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীরা সব সময় যেকোনো নাশকতা ঠেকাতে তৎপরত রয়েছি।

Tag
আরও খবর