ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে পানিতে ডুবে ৭ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু



কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোঁয়া মনি (১৩) নামের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ছোঁয়া মনি উপজেলার এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 


মৌমিতা আক্তার ছোঁয়া মনি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে। সে সৌদি প্রবাসী ছক্কু মিয়ার কন্যা।


জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে পরিবারের সকলের অজান্তে গোসল করতে গিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় মৌমিতা আক্তার ছোঁয়া মনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজ-খবর করে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও খবর