জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে জেল হত্যা দিবস পালিত

জেল হত্যা দিবস পালন করা হয়।

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান শেষে দুপুরে তাদের রুহের মাগফিরাত কামনা করে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়। এতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, জাহিদ হাসান পিয়াল, শহিদুল ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান, রফিকুল ইসলাম, ইদ্রিছ আলীসহ আ‘লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নের্তৃবৃন্দ। এছাড়া বিকেলে সান্তাহার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর