যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

কচুয়ায় ছাত্রলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের অগ্নিকান্ড সন্ত্রাস, হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে চাঁদপুরের কচুয়া  উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

২রা নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার সীমান্ত এলাকায় ঢাকা টু কচুয়া রোডে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বারৈয়ারা রাজপথে এসে জড়োও হয়।  পরে  সেখানে বিএনপির অবৈধ হরতাল ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ  মিছিল ও শান্তি সমাবেশ করেন নেতাকর্মীরা। 

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আক্কাস মোল্লা, মোঃ মনির হোসেন, মোঃ আবুল হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, প্রদীপ সরকার,  ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সজিব,  আলাউদ্দিন পাটোয়ারী, বাবুল সরকার, গাজী জোবায়ের হোসেন, মহন মিয়া, মাহবুব সরকার, সিয়াম মোল্লাসহ শত শত নেতাকর্মী। 

শান্তি সমাবেশে বক্তারা বলেন,বিএনপি - জামায়াত চক্রে দেশে সমাবেশের নামে সাধারন মানুষের জান - মালের ক্ষতি সাধন করছে। তারা ধ্বংসাত্বক  রাজনীতিতে মেতে উঠেছে৷ আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়া শুরু করেছে। তারা হরতাল ও  অবরোধ নামে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ০১ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে এবং  প্রধান বিচার প্রতির বাসায় হামলা করেছে, আগুন সন্ত্রাস করেছে, এবং মানুষের জানমাল ক্ষতির জন্য অহেতুক দেশব্যাপী হরতাল ডেকেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে বিএনপি - জামায়াত গোষ্ঠীর  নীলনকশাকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করছি।

এসময় নেতারা বিএনপি-জামায়াতের এসমস্ত নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার ও আহ্বান জানান।

Tag
আরও খবর