যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

কচুয়া ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কচুয়ার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়ন, বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ও অবহিতকরণ সম্পর্কে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. সেলিম মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি,"আজকের নতুন সংবাদ" অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা ও কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাসুদুর রহমান বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান মাষ্টার, বিদ্যোৎসাহী সদস্য গোলাম খাজা, অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন মোল্লা মেম্বার, সহকারি প্রধান শিক্ষক পুলিন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক আব্দুল মবিন মজুমদার, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাংবাদিক মানিক চন্দ্র সরকার, ফজলুর রহমান, অভিভাবক মো. রুবেল হোসেন, কেরামত আলী, কামাল হোসেন, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরও খবর