জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাবসায়ির বাড়ি নির্মানে ভুমিদুস্যদের বাধা, অস্ত্রসহ সন্ত্রাসী মহড়া

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দিতে আব্দুল্লাহেল কাফি ও ফরিদুল ইসলাম নামে দুই ভূমিদস্যুর বিরুদ্ধে নুরজাহান বেগম ও তার ব্যাবসায়ি সন্তানদের বাড়ি নির্মানে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। নির্মানাধিন বাড়ির ছাদ ঢালাই আটকাতে আব্দুল্লাহেল কাফি ও ফরিদুল ইসলাম অস্ত্রসহ তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে মঙ্গলবার রাত থেকে অবস্থান নিয়ে নানা ভয়ভীতি, হুমকি প্রদান করায় নিজেদের জীবন ও সম্পদের নিরাপত্তা হীনতায় ভুগছে ঐ নারী ও তার ব্যাবসায়ি সন্তানেরা। 

অভিযোগ সূত্রে ও সরেজমিন পরিদর্শন করে জানা যায়, সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউৃনিয়নের ধোপাকান্দিতে মহাসড়ক সংলগ্ন বাড়ি অধিগ্রহন হওয়ায় সেই অর্থে পাশ্ববর্তি ১৭ শতক জমি ক্রয় করে নুরজাহান বেগম ও তার সন্তানেরা। জমি ক্রয়ের পর প্রায় ছয় মাস আগে সেখানে মাটি ভরাট ও বহুতল ভবন নির্মানও শুরু করে তারা। মঙ্গলবার নির্মানাধিন ভবনটির ছাদ ঢালাইয়ের আগে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বাধা প্রদান করে আব্দুল্লাহেল কাফি ও ফরিদুল ইসলাম। এসময় তারা নির্মানাধিন ভবন  ভেঙে দেওয়ার হুমকি দিয়ে শাসিয়ে যায় পরিবারটিকে। ঐ সময় থেকেই আব্দুল্লাহেল কাফি ও ফরিদুল ইসলামের সন্ত্রাসীরা নির্মানাধিন ভবন ও নুরজাহান বেগমের বাড়ির পাশে অবস্থান নিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। 

এ বিষয়ে নুরজাহান বেগম ও তার সন্তানেরা জানায়, গত ছয় মাস আগে ১৭ শতক জমি ক্রয় করে তার মধ্যে সাড়ে ৭ শতক জমিতে বহুতল ভবন নির্মান করা শুরু করা হয় মাটি ভরাটের মাধ্যমে। নিচের কাজ শেষ করে ছাদ ঢালাই শুরু করার পূর্ব মুহুর্তে কাফি ও ফরিদুল তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধার সৃষ্টি করে নানাভাবে হুমকি প্রদান করছে। আমাদের ক্রয়কৃত সম্পত্তি নিষ্কন্টক। এখানে তাদের কোন দাবি থাকলে আদালতের যেতে পারে, তা না করে এভাবে হুমকি প্রদান করায় আমরা নিজেদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির আশংকা করছি।

আরও খবর