শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

হোসেনপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত


জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক করেছেন কিশোরগঞ্জ ১-(সদর- হোসেনপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

মঙ্গলবার দুপুরে হোসেনপুর উপজেলাধীন ৩নং গোবিন্দপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড পানান জনতাবাজার এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে মেট্রোরেল,উড়ালসড়ক,পদ্মাসেতু, বঙ্গবন্ধু ট্যানেল সহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে তিনি নৌকায় ভোট চেয়েছেন। এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন,১নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতাকর্মীরা। উঠান বৈঠকে মশিউর রহমান হুমায়ূন বলেন,শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

গোলাম মোস্তফা কাঞ্চন বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি শরিফুল করিম শাহীন এর সভাপতিত্বে আনোয়ার কাদের ভূঁইয়া কাজল এর পরিচালনা ও 

সঞ্চালনায় ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাখাওয়াত মোল্লা,যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মারুফ আহমেদ,সাবেক উপজেলা যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সারোয়ার রানা, আওয়ামী লীগের প্রবীণ নেতা সালাউদ্দিন টিটি,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মুখলেছ ৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাইদুর রহমান গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান মানিক,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাঞ্চন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন আকন্দ পিয়াস প্রমুখ।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে