গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বিএনপির ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রূপগঞ্জে মহাসড়কে নাশকতার অভিযোগে বিএনপি ৭৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। রোববার বিকেলে রূপগঞ্জ থানায় বিএনপির ৭৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়।

মামলার বাদী হিসেবে রয়েছেন আবু বকর নামে এক ছাত্রলীগ কর্মী।

সোমবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপাসর (সি সার্কেল) আবির হোসেন।

মামলায় উল্লেখ করা হয়, ২৮ অক্টোবর রাতে বিবাদীরা ঢাকা-সিলেট সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করার সময়ে আবু বকরকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পালানোর সময়ে আসামিরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনির ও মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসানসহ ৭৪ জন।

এর আগে, ২৮ অক্টোবর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে আধুরিয়া এলাকায় মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

আরও খবর