গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ইউএস-বাংলা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার ইউএস বাংলা কলেজ  হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম (৪৫) নামক এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৩০ অক্টোবর  সকালে হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায়  তার মুত্যু হয়। নাজমা বেগম উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার শাহজাহান ভুইয়ার স্ত্রী। বর্তমানে নাজমা বেগম ৭ কন্যা ও স্বামী রেখে মৃত্যু বরণ করেন। নাজমা বেগমের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

পরিবার স্বজনরা জানান, 

নাজমা বেগমকে গত বৃহস্পতিবার জ্বর ও  মাথা ব্যাথ্যা

হলে কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।  সকল পরীক্ষা-নিরিক্ষা করে  তার শরীরে  ডেঙ্গু রোগ শনাক্ত হয়। প্রথম দিন নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা ছিলো ২ লাখেরও বেশি। চিকিৎসার ২য় দিনে নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ২ লাখে নিচে নেমে আসে। ৩য় দিনে শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ৮৫ হাজার নেমে আসে। সর্বশেষ ৪র্থ দিনে ১০ হাজারে নেমে আসে। নাজমা বেগমের স্বজনরা তার চিকিৎসার অবনতি দেখে তাকে  উন্নত চিকিৎসার জন্য অন্য হসপিটালে নিয়ে যেতে চাইলে হসপিটালের ডাক্তার তাকে নিয়ে যেতে দেয়নি। অবশেষে সঠিক চিকিৎসা না পেয়ে আজ ৩০ অক্টোবর সকালে নাজমা বেগমের মৃত্যু হয়। 

স্বজনরা আরো জানান, এ হাসপাতালে নার্সরা রোগী ও  রোগীর সাথে আসা লোকদের সাথে খারাপ আচরণ করে। নার্সরা রোগীদের সেবা না দিয়ে সব সময়  মোবাইলে আসক্ত থাকে। এখানে ভালো কোনো ডাক্তার নেই। কলেজ হাসপাতালের শিক্ষার্থী দিয়ে তারা রোগী দেখান। এখানকার ডাক্তাররা রোগীদের সেবায় অবহেলা করে।

এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ ওমর ফারুক বলেন, নাজমা বেগম জ্বর ও মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে এসে ভর্তি হন। পরিক্ষা-নিরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আমরা তার চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি। তার শরীরের  প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে আসার পর তাকে আইসিইউতে নিয়ে যাই। সেখানে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জিএম মোঃ মিজানুর রহমান বলেন, এবছর ডেঙ্গু সিজানে আমাদের হাসপাতালে প্রায় ১ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা দিয়ে এসেছি। আজকে একজনের ডেঙ্গু রোগী মারা যায় এবং আগে একটি রোগী মারা গেছে। আমরা সর্বাত্ম চেষ্টা করি রোগীদের ভালো চিকিৎসা দেওয়ার। আজকে মৃত্যুর ঘটনায় ডাক্তারের কোনো অবহেলায় হয়নি। রোগীর শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় খুবই দুঃখীত।

Tag
আরও খবর