স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

শিক্ষক দিবসে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইলে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা প্রদান


'শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে আনন্দঘন এক আয়োজনের মধ্যদিয়ে ৪ জন শিক্ষককে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।


বুধবার (৫ অক্টোবর)রাত ৯ টায়  বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার আয়োজনে উপজেলার নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো.শাহ আলম ভুঁইয়ার সভাপতিত্বে ৪ জন শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। 


সংবর্ধিত ও ফুলেল শুভেচ্ছাপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুলবুল,সিনিয়র সহ-সভাপতি,দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবীর ভুঁইয়া, কার্যকরী সদস্য, সময়ের চিত্র প্রতিনিধি সহকারী শিক্ষক মো. মোস্তফা কামাল এবং গনজয় পত্রিকার প্রতিনিধি সহকারী শিক্ষক মো.জিন্নাতুল ইসলাম মিলন।


আলোচনা ও ফুলেল শুভেচ্ছা  প্রদানের মধ্য দিয়ে এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি মো. আবু সাইদ,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দিগন্তর পত্রিকার প্রতিনিধি তৌহিদুল ইসলাম সরকার।


ফুলেল শুভেচ্ছা প্রদানের পর এক আলোচনা সভায় বক্তারা বলেন,শিক্ষকতা একটি মহান ব্রত। নৈতিক বিচারে শিক্ষকদের চেয়ে সম্মানিত ব্যক্তি এবং শিক্ষকতার চেয়ে মর্যাদাপূর্ণ পেশা আর একটিও নেই।শিক্ষক ‘মানুষ গড়ার কারিগর’ নামে আখ্যায়িত।শিক্ষানিকেতন তার কর্মশালা। তিনি শিক্ষার্থীর মনন, মেধা ও আত্মশক্তির বিকাশ, পরিশীলন, উন্নয়ন ও প্রসার সাধনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।সর্বদা ন্যায়নীতির প্রশ্নে তিনি আপোসহীন।


সভাপতির বক্তব্যে মো.শাহ আলম ভুঁইয়া বলেন, একজন আদর্শ শিক্ষক দেশের শ্রেষ্ঠ সন্তান ও শ্রেষ্ঠ মানুষের অন্যতম।সমাজ ও জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। তাই বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সন্মান জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।


আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯১ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে