জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের ফাঁসির আদেশ

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-10-2023 03:05:08 pm



কামরুল হাসান কাজল, বিশেষ প্রতিনিধি( সিলেট বিভাগ)ঃ হবিগঞ্জে গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী, শাশুড়ি, ননদসহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে পুরো এলাকায় স্বস্তি ফিরে এসেছে। জানা যায় যে ২৬ শে অক্টোবর  বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. জাহিদুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের হরমুজ আলীর ছেলে নিহতের স্বামী মো. রাসেল মিয়া (২৫), নিহতের ভাসুর মো. কাউছার মিয়া (৩২), শাশুড়ি তাহেরা বেগম (৫০), ননদ হোছনা বেগম (২০) ও জা রোজি বেগম (২৭)। এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌশলী) অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী।রায়ে সন্তুষ প্রকাশ করে তিনি জানান, এ রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। রায়ের ফলে নারী নির্যাতন ও যৌতুক কিছুটা হলেও লাঘব হবে।মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর রাত ১২ টা থেকে ৩ টার মধ্যে রাসেল মিয়া তার অন্তসত্ত্বা স্ত্রী তাহেরা খাতুন ওরফে আয়েশার নিকট এক লক্ষ টাকা যৌতুক দাবি নিয়ে মারপিট করে। এক পর্যায়ে সংকটাপন্ন অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। ঘটনার ৮ মাস পূর্বে তাদের বিয়ে হয়। পরদিন তাহেরার পিতা একই উপজেলার পঞ্চাশ গ্রামের আব্দুস ছত্তার দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় এজাহার দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এস আই ফারুক হোসেন ২০১৭ সালের ৩ মার্চ স্বামী রাসেল মিয়াকে একমাত্র আসামী করে চার্জশিট প্রদান করেন। কিন্তু বাদীপক্ষ চার্জশিটে নারাজি প্রদান করলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলাটি পুনরায় তদন্ত করার আদেশ দেয়। পিবিআইয়ের এসআই মইনুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১১ নভেম্বর ৫ জনকে আসামী করে চার্জশিট প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান



Tag
আরও খবর