বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধার, গ্রেফতার ৩

বগুড়ার আদমদীঘি থেকে চুরি য়াওয়া ট্রলিসহ ট্রাক্টর দুই দিন পর মান্দা উপজেলা এলাকা হতে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২৫ অক্টোবর) ভোর ৫টায় নওগাঁ জেলার মান্দা উপজেলার দাউইল ও গোপালপুর এলাকা থেকে ট্রাক্টর উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার গোয়ালি উত্তরপাড়ার কফিল মোল্লার ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৭), দুবলহাটির গোলাম রব্বানীর ছেলে শাকিল হোসেন (২৫) ও ংপুর সদর পুস্পরানী জমিদারপাড়ার ফয়জের আলীর ছেলে বেলাল হোসেন (২৫)।

পুলিশ জানায়, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কাশিয়াকুড়ি গ্রামের মিলন হোসেনের একটি ট্রলিসহ সোনালীকা সুপ্রিম ট্রাক্টর আদমদীঘি উপজেলার ইশবপুর গ্রামের সাদ্দাম হোসেন নামের এক চালক ভাড়ায় চালাতো। ওই চালক ট্রাক্টরটি গত ২২ অক্টোবর রাত ৮টায় তার বাড়ির পাশে পশ্চিমপাড়া মসজিদের সামনে রেখে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। পরদিন ২৩ অক্টোবর ট্রাক্টরটি দিবাগত রাত ৩টায় কেবা কারা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ট্রাক্টরের মালিক মিলন হোসেন আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ২দিন পর মান্দা থানার সহযোগীতায় গত বুধবার (২৫ অক্টোবর) ভোর ৫টায় নওগাঁ জেলার মান্দা উপজেলার দাউইল ও গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধার ও উল্লেখিত তিনজনকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর