চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

দৌলতদিয়া নৌপুলিশের হাতে কুখ্যাত ডাকাত "আকাশ" গ্রেপ্তার।

দৌলতদিয়া নৌপুলিশের হাতে কুখ্যাত ডাকাত "আকাশ" গ্রেপ্তার।

দৌলতদিয়া নৌপুলিশের হাতে কুখ্যাত ডাকাত "আকাশ" গ্রেপ্তার।

 রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট। দক্ষিণ বঙ্গের ২১টি জেলার মানুষ এই ফেরীঘাট ব্যবহার করে চলাচল করে। এখানে রাতের অন্ধকারে দীর্ঘদিন ধরে ১২ থেকে ১৫ জনের একটি তিন তাস নামধারী ডাকাত চক্র সক্রিয় রয়েছে। নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের এসপি আশিক সাঈদ এর দিক নির্দেশনায়, দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ি'র অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির, বারবার এই চক্রটি'কে গ্রেপ্তার করে, জেলে হাজতে পাঠালেও,প্রতিবার জামিনে বের হয়ে এসে,ওই চক্রটি আবার শুরু করে ফেরীতে তিন তাস খেলার নামে ডাকাতি। তারই ধারাবাহিকতায় ১৫ই অক্টোবর গভীর রাতে এই চক্রের চার সদস্য'কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় নৌপুলিশ। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় ওই চক্রের মুলহোতা আকাশ সহ

আরও বেশ কয়েকজন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে নড়েচড়ে নৌপুলিশ বাহিনীর সদস্যরা। ওই ঘটনার মাত্র ৫দিনের মাথায় অর্থাৎ শুক্রবার ২০শে অক্টোবর রাতে দৌলতদিয়া ফেরীঘাট হতে ওই ডাকত চক্রের মুলহোতা আকাশ (২৫)'কে গ্রেপ্তার করতে সক্ষম হয় নৌপুলিশের সদস্যরা। সে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেঘড়ী গ্রামের মৃত হাসমত আলি ছেলে।

এবিষয়ে নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের এসপি আশিক সাঈদ জানান,ওই চক্রটি নিয়মিত বাসের যাত্রী ও চালক'কে বেশি টাকার জেতার কথা বলে জুয়া খেলায় উৎসাহিত করে। পরে লোকজন তাদের ডাকে সারা দিলে ঝটপট টাকা পয়সা, মোবাইল,সোনার গহনা ছিনিয়ে নিয়ে ইঞ্জিন চালিত নৌকা পালিয়ে যায়। এনিয়ে এই চক্রের ৫জন সদস্য'কে গ্রেপ্তার করা হলো। বাকীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আকাশের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি'র মামলা রয়েছে।

আরও খবর