দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও কল্যাণের পথে কাজ করতে হবে: ড.মহীউদ্দীন খান আলমগীর


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ, এ দেশে উগ্রবাদের জঙ্গিবাদের স্থান নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার এ নীতিতে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ থেকে দেশকে উন্নয়নে ও কল্যান পথে কাজ করে যেতে হবে। শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে কেউ কোন বিশৃঙ্খলার পথ বেচে নেয় কিনা, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রতিটি পূজা মন্ডবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের লোকজনরা সহযোগিতা ও সহমর্মিতা দেখাতে হবে। তিনি বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও বিভিন্ন মন্দিরের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন-উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইবনে আল জায়েদ, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উজানী মাদ্রাসার মুহাদ্দেস মিজানুর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাও: গোলাম কিবরিয়া, নিশ্চিন্ত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণি ভূষণ মজুমদার ও সাধারন সম্পাদক বিকাশ সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও সনতোষ চন্দ্র সেন। সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানের প্রাক্কালে একই স্থানে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি তাঁর ঐচ্ছিক তহবিল হতে ৫টি ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানা সহ ৪১টি পূজা মন্ডবে অনুদানের চেক বিতরন করেন।

Tag
আরও খবর