জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

এবার বীর টিভির "রুদ্র ছায়া " নাটকে আসছে বাম্পার বাজেট

দীর্ঘদিন বন্ধ থাকায় আবারো জমকালো আয়োজনে শুরু হতে চলছে বাম্পার বাজেটে বীর টিভির বেশ কয়েকটি নাটক। এর মধ্যে সবচেয়ে বেশি বাজেট এসেছে "রুদ্র ছায়া" নাটকে। নাটকটি রচনা করেন বীর টিভির পরিচালক ও কথাসাহিত্যিক রাকিব আলী। তবে এর আগে প্রচার হয়েছিলো রাকিব আলীর 'আকাশের বুকে বৃষ্টি' নাটক। নাটকটির ট্রেইলারই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। সেই সাফল্যের অনুপ্রেরণায় নতুন করে শুরু হলো এর সিক্যুয়েল।এর প্রডিউসার হচ্ছেন বীর টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুজাক্কির মিয়া। তিনিই এটির প্রযোজক হিসেবে থাকছেন।ভিডিও ধারণ করবেন জনপ্রিয় ভিডিওগ্রাফার মারুফ।  রচনা ও পরিচালনা করবেন পরিচালক ও কথাসাহিত্যিক রাকিব আলী।আঞ্চলিক ও স্থানীয় বাংলা নাটকের ইতিহাসে সবচেয়ে বিশাল বাজেট ও আয়োজনে এই নাটকটির শুটিং শুরু হবে বলে জানান তিনি। এখানে রয়েছে এক ঝাঁক তারকা।রয়েছে চমৎকার বাস্তবমুখী একটি কষ্টের গল্প। এই নাটকে অভিনয় করতে দেখা যাবে রুহুল আমিন,আর জে ঊর্মি, মুক্তা আক্তার,আলিম উদ্দিন, এম.এ সাবলু হৃদয়,মাহমুদা বেগম,লিটু দাস,পপি বেগম ও রেজুয়ানসহ আরো অনেকেই। নাটকের নাম ভূমিকায় থাকবেন পরিচালক ও কথাসাহিত্যিক রাকিব আলী নিজেই।


রাকিব আলী পত্রিকা কতৃপক্ষকে জানান, 'দর্শকের প্রত্যাশা মেটাতেই তৈরী করা হচ্ছে "রুদ্র ছায়া" নাটকটি। এটা বাস্তব যে অভাবে পড়লে একজন মেয়ে তার সঠিক অবস্থান ছেড়ে কোটিপতি ছেলের হাত ধরে। অবশেষে সেই কোটিপতি ছেলেও ময়েটিকে ছেড়ে কোনো এক সময় চলে যায়। মেয়েটি যখন তার ভুল বুঝে আবারও প্রথম ছেলের কাছে চলে যায়। তখন ছেলেটা রেগে মেয়েটিকে হত্যা করে দেয়। সেই সব অবহেলিত স্বার্থহীন প্রেমিকদের সচেতন করতে ও তাদের হৃদয়ে চমকপ্রদ জাগাতেই এই নাটকটি নির্মাণ করা হয়েছে।গল্পে রয়েছে অসাধারণ কিছু কথা ও চমৎকার সব লোকেশন। যা, দর্শকরা দারুণভাবে উপভোগ করবে বলে আমি মনে করি।


 তিনি আরো বলেন, এতো বড় (বিশাল) বাজেট নিয়ে এর আগে কেউ কখনো এলাকায় নাটক নির্মাণ করে নি। আমার মনে হয় আমিই বিশাল বাজেটে প্রথম।


নাটকটি খুব শীঘ্রই বেসরকারি টেলিভিশন চ্যানেল বীর টিভিতে প্রচার হবে বলে নিশ্চিত করছেন পরিচালক ও কথাসাহিত্যিক রাকিব আলী।

Tag
আরও খবর



6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

১০ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে