বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে কৃষকদের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

সার-বীজ বিতরণ করেন প্রধান অতিথি সিরাজুল ইসলাম খান।

বগুড়ার আদমদীঘিতে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ৪ হাজার ৬শ ২০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তিলাত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি হামিম বাবু প্রমুখ।

উল্লেখ্য; উপজেলায় রবি ২০২৩-২৪ মৌসুমে গম,ভূট্ট্রা, সরিষা, পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ৫৫০ জন গম চাষীকে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩৫০ জন ভূট্ট্রা চাষীকে জনপ্রতি ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩৬০০ জন সরিষা চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০জন শীতকালীন পোঁয়াজ চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০ জন মুগ চাষীকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ২০ জন মসুর চাষীকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ২০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

Tag
আরও খবর