শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জে এসিড মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদন্ডও দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মোঃ আবুল বাশার মিঞা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। 

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে দেড়টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী সালমাকে ঘুমন্ত অবস্থায় মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সালমার মুখ ঝলসে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকায় উন্নত চিকিৎসা করানোর জন্য নেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুল ইসলামকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামী সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।  

আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে