মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

বশেমুরকৃবির ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে

Anamul kabir ( Contributor )

প্রকাশের সময়: 16-10-2023 03:39:18 pm


১২ অক্টোবর মৎস্য বি
জ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান (বকুল) এর সভাপতিত্বে অনুষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর ফিশারিজ ফ্যাকাল্টি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত সভায় ১০ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।  

সভায় কমিটির আহবায়ক পদে আসলাম হোসেন শেখ, যুগ্ম আহবায়ক পদে ইশতিয়াক আহমেদ রনি, মো: ইমদাদুল হক, মোঃ নাহিদ হাসান, মোঃ ফয়সাল হোসেন এবং সদস্য পদে মোঃ আপন দুলাল, রাবিনা আক্তার লিমা, মালিহা আনজুম, মোঃ ওয়াহিদুজ্জামান, নাজিয়া তাসনিম নির্বাচিত হয়।  

এ সময় উপস্থিত ছিলেন একোয়াকালচার বিভাগের প্রবীণ প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন, ফিশারিজ টেকনোলোজি বিভাগের প্রফেসর ড. এ কে এম আজাদ শাহ, অনুষদের ফিশারিজ বায়োলজি এন্ড একুয়াটিক এনভায়নমেন্ট বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ শাখাওয়াত হোসেন, জেনেটিক্স এন্ড ফিশ ব্রিডিং বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জিনিয়া রহমান, একোয়াকালচার বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মৌসুমী দাস, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. তাসমিনা আক্তার এবং ফিশারিজ টেকনোলোজি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুল, অনুষদের বিভিন্ন ব্যাচের বিএস (ফিশারিজ) ডিগ্রীধারী অ্যালামনাইবৃন্দ।

ফিশারিজ ফ্যাকাল্টির সম্মেলন কক্ষে আহবায়ক কমিটি গঠন সংক্রান্ত সভা।

নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান (বকুল) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপাচার্য বলেন, এটি অত্যন্ত আনন্দের সংবাদ। উপাচার্য নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে দিক নির্দেশনা ও সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান (বকুল) এর সাথে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ।

নবগঠিত কমিটির আহবায়ক ও গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের (সংযুক্ত: দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প) সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ বলেন, প্রাতিষ্ঠানিক অ্যালামনাই এসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম যেটি প্রাক্তনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সৌহার্দ্য গড়ে তোলা, পরস্পরকে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। যে উদ্দেশ্যে তাঁকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত কমিটির আহবায়ক পদের দায়িত্ব দেয়া হয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের জন্য তিনি কমিটির অন্যান্য সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।    

আরও খবর