জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ডুমুরিয়ায় দৈনিক কালবেলার বর্ষপূতি উদযাপিত।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র দৈনিক কালবেলা পদযাত্রার প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পা রেখেছে। এই উপলক্ষে দৈনিক কালবেলা এর ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি দীপ্তিমান রায় এর আয়োজনে উপজেলার অফিসার্স ক্লাবে বর্ষপূর্তির আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।অনুষ্ঠানে অতিথি হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগন,সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রতিনিধি দীপ্তিমান রায় এর সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তারা কালবেলা কে  শুভেচ্ছা জানিয়ে বলেন-বর্তমান সময়ে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মধ্য দিয়ে সকলের মন জয় করেছে,প্রিন্ট মিডিয়ার পাশাপাশি মাল্টিমিডিয়াতেও কালবেলা সমান জনপ্রিয়তা লাভ করেছে।বক্তরা আরো বলেন, কালবেলা এখন আমাদের প্রথম পছন্দ, আমরা কালবেলার সাথে আছি এবং থাকবো। আলোচনা সভা শেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার, ওসি তদন্ত মোঃ কবির হোসেন,আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতাপ রায়,আটলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, উপজেলা মৎস কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, প্রকল্প কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাছুদ রানা সহ সকল অতিথিবৃন্দর উপস্থিতিতে কালবেলার বর্ষপূতি কেক কাটা হয়।

Tag
আরও খবর