জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-10-2023 02:44:35 pm




কামরুল হাসান কাজল, হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বানিয়াচং স্টেশনের লোকজনের মহড়া, বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত উপজেলার ১১৫ টি পরিবারের মধ্যে ২ বান্ডিল করে  ডেউটিন ও ২ হাজার করে নগদ টাকা প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। নবাগত বানিয়াচং উপজলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশের সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী, শ্রমীকলীগ নেতা রুবেল মিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি এজেডএম উজ্জল প্রমুখ। এছাড়া, সাংবাদিক, বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর