বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে পুলিশের পোশাক পড়ে দুর্ধর্ষ ডাকাতি





ঝিনাইদহের শৈলকুপায় ফজলুল হক নিজাম উদ্দিন নামে এক প্রবাসীর বাড়িতে পুলিশের পোশাক পড়ে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ওই উপজেলা করুনাকর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী নারগিস নাহার রিক্তা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে আমার ঘরের দরজার তালা ভেঙে সাত থেকে আট জনের একটি অস্ত্রধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। এদের মধ্যে পুলিশের পোশাক পড়া একজন-সহ তিনজন আমার ঘরে প্রবেশ করে। এ সময় তারা আমার হাত বেঁধে ফেলে ও ছেলে মানিকের গলায় চাকু ধরে হত্যার হুমকি দেয় এবং বলে যা কিছু আছে সব দিয়ে দে, নাহলে তোর ছেলেকে মেরে ফেলব। সেইসাথে তার ছোট ভাই কেউ মারধর করে ঘরের শোকচের ডয়ারের তালা ভেঙে প্রায় সাত ভরি স্বর্ণ ও নগদ ৩২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
তিনি আরো জানান, আমি অন্য রুমের চাবি দিতে না চাইলে তারা বলে তোর এলাকার লোক আমাদের ডেকে এনেছে, তাছাড়াও তোর স্বামী দীর্ঘ দিন বিদেশে থাকে। যা আছে ভালোভাবে বলছি দিয়ে দে।
প্রতিবেশী আলাউদ্দিন জানান, এই বাড়ির মালিক নিজাম দীর্ঘদিন বিদেশে থাকে পরিকল্পিতভাবে ডাকাতি হয়েছে বলে আমার ধারনা।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, আমার এলাকায় চুরি-ডাকাতি ছিল না, কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল যা খুব দুঃখজনক। তবে প্রশাসনের সাথে কথাও বলে ঘটনার রহস্য উদঘাটন করে যারা জড়িত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।
মালিথিয়া পুলিশ ক্যাম্পর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, আসলে এটা ডাকাতি না দস্যুতা, কারণ তিনজন লোক ঘরে ডুকেছে তবে পাঁচ জনের অধিক হলে ডাকাতি হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, আমি শুনেছি আমরা ঘটনা পরিদর্শন করে আইনগতভাবে ব্যবস্থা নিব।
এই রিপোর্ট লেখা পযন্ত থানায় কোনো মামলা হয়নি।

Tag
আরও খবর





69f6e90f59d1d-030526121959.webp
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ

১ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে