যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,প্রিয়তোষ সভাপতি, জিসান সাধারণ সম্পাদক ও মেহেদী সাংগঠনিক সম্পাদক

কচুয়া প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কচুয়া প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষনা দেয়া  হয়। 

নব নির্বাচিত কমিটির সভাপতি প্রিয়তোষ পোদ্দার (দৈনিক কালের কন্ঠ ও দৈনিক চাঁদপুর দর্পণ),জিসান আহমেদ নান্নু (দৈনিক যুগান্তর ও দৈনিক চাঁদপুর বার্তা) সাধারন সম্পাদক ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিনিধি মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। 

দ্বিতীয় অধিবেশনে নব নির্বাচিত কমিটির সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় বক্তব্য রাখেন, বিদায়ী কমিটির সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার,পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক হাবীব উল্যাহ হাবীব, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান,মানিক ভৌমিক,সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক,সিনিয়র সদস্য সনতোষ চন্দ্র সেন, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাবেক সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল,যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,কাউছার আহমেদ প্রমুখ। 

এসময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,ইসমাইল হোসেন বিপ্লব,কোষাধ্যক্ষ শান্তু ধর,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ চৌধুরী,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজীব চন্দ্র শীল,সদস্য আলী আক্কাস তালুকদার,আমির হোসেন মজুমদার,আবু সাঈদ,রাসেল,আবু হানিফ,সঞ্জিব ভৌমিক অপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে কচুয়া প্রেসক্লাবের নয়া এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনসহ কচুয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Tag
আরও খবর