গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


ইছাখালী এলাকায় মসজিদের জমি দখলের অভিযোগের  শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ ওমর ফারুক ভুইয়া  সংবাদ সম্মেলন করেছেন। গতকাল ১০  অক্টোবর মঙ্গলবার কায়েতপাড়া ইউনিয়ন ছাত্র লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ওমর ফারুক ভুইয়া বলেন, একটি কুচক্রী মহল আমাকে রাজনীতি এবং জনপ্রতিনিধির কার্যকলাপ ব্যাহত করার লক্ষ্যে ষড়যন্ত্র করে আসছে।  আমাকে হেয় প্রতিপন্ন  করার জন্য স্থানীয় লোকাল  দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়  মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে। আমার বিরুদ্ধে  মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে  দৃষ্টান্ত মূলক শাস্তির জোরদাবি জানাচ্ছি। 

তিনি আরও বলেন, আমি মসজিদের জমি দখল করিনি। ইছাখালী শীতলক্ষ্যা নদীর তীরে আমার ভাড়াকৃত জায়গায় একটি অস্থায়ী গ্রাম্য মেলার আয়োজন করেছি। এ মেলাকে কেন্দ্র করেই একটি মহল এ ষড়যন্ত্র করছে। 


এ সময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ দিপু ও আব্দুল্লাহ আল মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌকির আহমেদ, ৪ নং ওয়ার্ড ছাত্র লীগের  সভাপতি মোহাম্মদ জাহিদ, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, আওয়ামী লীগ নেতা আলকাছ মিয়া, মফিজুল ও  মনির হোসেন প্রমুখ।

Tag
আরও খবর