শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

হোসেনপুরে নতুন পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব

 


কথায় আছে,'মাছে ভাতে বাঙালি'। মাছ ও বাঙালি একইসুত্রে গাঁথা৷ কিশোরগঞ্জের হোসেনপুরে টানা দুদিনের বৃষ্টিতে চারিদিক পানিতে থৈ থৈ। আর নতুন পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব। বর্শি,বিভিন্ন ধরনের জাল,বানা,পলো,চাঁই সহ নানা ধরনের ফাঁদ ব্যবহার করে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলে সহ নানা পেশার মানুষ।


জানা যায়,গত বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃস্টিতে পুকুর, মাঠ ঘাট সবই তলিয়ে যায়। এতে করে চাষকৃত পুকুরের মাছ চারদিকের পানিতে ছড়িয়ে পড়ে। এসব মাছ ধরে ব্যস্ত সময় পার করছে স্থানীয়রা।


গত রবিবার ও সোমবার এ উপজেলার কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় বিভিন্ন বয়সের শতশত মানুষ মাছ শিকারে ব্যস্ত৷ কেউ জাল পেতে বসে আছেন, আবার কেউ বর্শি ফেলে বসে আছেন। এসব বর্শি ও জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুই, কাতল, তেলাপিয়া সহ নানান জাতের দেশীয় মাছ। 


উপজেলার ঢেকিয়া,ধূলজুরী,বর্শিকুড়া, পুমদী,গোবিন্দপুর,নিরাহারগাতী, বিলচাতল,জামাইল গ্রামে গিয়ে দেখা যায় চাষকৃত ফিশারীর পাশ্ববর্তী ধানক্ষেত ও বিলে মানুষ মাছ শিকারে ব্যস্ত। ধূলজুরী গ্রামের কাঠমিস্ত্রী খোকন মিয়া জানান, তিনি এ পর্যন্ত দুদিনে নিজের খাবারের জন্য রেখেও প্রায় তিন হাজার টাকার মাছ বিক্রি করেছেন৷ 


বর্শিকুড়া গ্রামেন সঞ্জিত চন্দ্র শীল জানান, তিনি বছরে মাঝে মাঝে জাল ফেলে মাছ ধরেন। তবে এবারের মাছ ধরার চিত্র ভিন্ন।জাল ফেললেই বড় বড় মাছ ও মাছের পোনা উঠছে। বিলচাতল গ্রামের কয়েকজন জানান, এ বছরের মতো পানি গত ৩০ বছরেও হয়নি৷ ওই এলাকার একেক জন প্রায় এক মন দুই মন মাছ শিকার করেছেন। 


এদিকে, বিভিন্ন এলাকায় সস্তা দামে মাছ বিক্রি করতেও দেখা গেছে অনেককে।

Tag
আরও খবর