শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

আটোয়ারীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী ও কারিগররা

 দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই ঘরে ঘরে দেবী দুর্গার আগমনীর বার্তা। এবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩০ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এজন্য প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন আটোয়ারীর মৃৎশিল্পীরা।

আগামী (২০ অক্টোবর) ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা এবং দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে অনুষ্ঠান।

সাদা কাশফুল ফোটা শরতের শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোতে প্রতিমা তৈরীর প্রস্তুতি প্রায় শেষ , শুধু রং ও সাজ সজ্জার কাজ বাকি রয়েছে। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের আবাল, বৃদ্ধ - বনিতাসহ সব বয়সী মানুষ এ পূজাকে স্বার্থক করতে অপেক্ষার প্রহর গুনছেন। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে প্রতিটি পূজামণ্ডপে। ইতিপূর্বে পূজা কমিটি ও প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সরেজমিনে উপজেলার কয়েকটি মণ্ডপে ঘুরে দেখা গেছে, মৃৎশিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রাত-দিন চলছে প্রতিমা তৈরীর কাজ। ইতিমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজ সজ্জার কাজ। এছাড়াও পূজা কেন্দ্র করে গান, নাচ, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে বর্ণিলভাবে উৎসবের জন্য চলছে বিরামহীন প্রস্তুতি।

স্থানীয় ছাড়াও বিভিন্ন স্থান থেকে মৃৎশিল্পীরা এসে তৈরী করছেন মাটির প্রতিমা। প্রতিটি মণ্ডপের জন্য তৈরী করা হচ্ছে, দুর্গা, লক্ষ্ণী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, হাঁস, সর্প সহ ইত্যাদি প্রতিমা। ঢাক-ঢোল বাদ্যকাররা বাদ্যযন্ত্র ঠিকঠাক করে নিচ্ছেন। পাশাপাশি প্রতিমা শিল্পীরাও মহাব্যস্ত প্রতিমা তৈরীতে। সেই সঙ্গে ব্যস্ত রয়েছেন কারিগররাও।

মৃৎশিল্পী ও কারিগররা জানান, প্রতিবছরই তাঁরা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরীর কাজের অপেক্ষা থাকেন। শুধুমাত্র জীবিকার জন্য নয়।‌ দেবী দুর্গার প্রতিমা তৈরীর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। দুর্গা মাকে মায়ের মতোই তৈরী করা হচ্ছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরু জানান, উপজেলার ছয় ইউনিয়নে মোট ৩০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার আরও বেশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হবে। এজন্য প্রতিটি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। আশা করি, সবাই মিলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পারবো আমরা।

আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর করতে থানা পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারিতে থাকবে। 


Tag
আরও খবর



deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে